সাংবাদিক উকিল পুলিশ এবং চিকিৎসকদের খুনের হুমকি দেওয়া পোস্টার ঘিরে চাঞ্চল্য - The News Lion

সাংবাদিক উকিল পুলিশ এবং চিকিৎসকদের খুনের হুমকি দেওয়া পোস্টার ঘিরে চাঞ্চল্য

 


দি নিউজ লায়ন;  সাংবাদিক উকিল পুলিশ এবং চিকিৎসকদের খুনের হুমকি দেওয়া পোস্টার ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি  কৃষ্ণনগর জর্জ কোটের মোড়ের। বৃহস্পতিবার রাত ন'টা নাগাদ  প্রথম দেখা যায়, ওই দুটি পোস্টার। যাতে হিন্দি এবং ইংরেজিতে  সাংবাদিক উকিল পুলিশ এবং চিকিৎসকদের খুনের হুমকি দেওয়া হয়েছে। কিছু অসম্পূর্ণ বাক্য ও রয়েছে।


অনেকেই বলছেন এটা নাকি মাওবাদীদের পোস্টার‌। আবার অনেকেই বলছেন আতঙ্ক ছড়াতে কেউ মজা করেছে! তাহলে আসল রহস্য কি তা পরিষ্কার নয়। পুলিশ খতিয়ে দেখেছে বিষয়টি। এই ঘটনায় করোনা পরিস্থিতিতে ফ্রন্ট লাইনে কাজ করা সমাজের অত্যন্ত সম্মানীয় এবং গুরুত্বপূর্ণদের  যথেষ্ট  চিন্তা বাড়িয়েছে, তাদের অনেকেই দাবি করেছেন সিসি ক্যামেরার ফুটেজ দেখে, প্রকৃত দোষী কে খুঁজে বের করার।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.